বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
বাজে বাজে রম্যবীণা বাজে
পাঠ ও পাঠভেদ:
বাজে বাজে রম্যবীণা বাজে—
অমলকমল-মাঝে, জ্যোৎস্নারজনী-মাঝে,
কাজলঘন-মাঝে, নিশি-আঁধার-মাঝে,
কুসুমসুরভি-মাঝে বীনরণন শুনি যে—
            প্রেমে প্রেমে বাজে ॥
নাচে নাচে রম্যতালে নাচে—
তপন তারা নাচে, নদী সমুদ্র নাচে,
জন্মমরণ নাচে, যুগযুগান্ত নাচে,
ভকতহৃদয় নাচে বিশ্বছন্দে মাতিয়ে—
           প্রেমে প্রেমে নাচে ॥
সাজে সাজে রম্যবেশে সাজে—
নীল অম্বর সাজে, উষাসন্ধ্যা সাজে,
ধরণীধুলি সাজে, দীনদুঃখী সাজে,
প্রণত চিত্ত সাজে বিশ্বশোভার লুটায়—
          প্রেমে প্রেমে সাজে ॥