বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
ওরে,তোরা যারা শুনবি না
পাঠ
ও পাঠভেদ:
- গীতবিতান অখণ্ড ( বিশ্বভারতী, কার্তিক
১৪১২ )-এর পূজা
পর্যায়ের ৩৩৬ সংখ্যক গান। উপবিভাগ
বিশ্ব
৩:
ওরে,
তোরা যারা শুনবি না
তোদের তরে আকাশ-'পরে
নিত্য বাজে কোন্ বীণা।
দূরের শঙ্খ উঠল
বেজে,
পথে বাহির হল সে যে,
দুয়ারে তোর আসবে কবে তার লাগি দিন গুনবি না
?।
রাতগুলো যায় হায় রে বৃথায়,
দিনগুলো যায় ভেসে-
মনে আশা রাখবি না কি মিলন হবে শেষে
?
হয়তো দিনের
দেরি আছে,
হয়তো সে দিন আস্ল
কাছে-
মিলনরাতে ফুটবে যে ফুল তার কি রে বীজ বুনবি না
?।
-
তথ্যসন্ধান
-
রচনাকাল ও স্থান:
প্রভাতকুমার মুখোপাধ্যায় তাঁর 'গীতবিতান কালানুক্রমিক সূচী' গ্রন্থে একটি গানের
রচনাকাল উল্লেখ করেছেন 'মাঘ ১৩৩৩'। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৬৫ বৎসর ৯
মাস।
[রবীন্দ্রনাথের
৬৫ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
- প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: গানটির স্বরলিপি নাই।