বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
ডাকে বার বার ডাকে
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান অখণ্ড ( বিশ্বভারতী, কার্তিক
১৪১২ )-এর পূজা
পর্যায়ের ৩৫৩ সংখ্যক গান। উপবিভাগ
বিশ্ব
২০:
ডাকে বার বার ডাকে,
শোনো রে, দুয়ারে
দুয়ারে আঁধারে আলোকে
॥
কত সুখদুঃখশোকে
কত মরণে জীবনলোকে
ডাকে বজ্রভয়ঙ্কর রবে,
সুধাসঙ্গীতে
ডাকে
দ্যুলোকে ভূলোকে
॥
- তথ্যসন্ধান:
- রচনাকাল ও স্থান:
গানটির রচনার
সুনির্দিষ্ট তারিখ জানা যায় না। ১৩১৭ বঙ্গাব্দ ১১ মাঘ [বুধবার,
২৫ জানুয়ারি ১৯১১ খ্রিষ্টাব্দ]-এ
অশীতিতম (৮১) সাংবৎসরিক মাঘোৎসব
অনুষ্ঠিত হয়। এই মাঘোৎসব উপলক্ষে রবীন্দ্রনাথ এই গানটি-সহ মোট ৭টি নতুন গান
রচনা করেছিলেন এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৪৯ বৎসর ৯ মাস।
[৪৯ বৎসর অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
-
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপিকার:
- পর্যায়:
- বিষয়াঙ্গ:
পূজা (বিশ্ব)। ব্রহ্মসঙ্গীত।
-
এটি একটি ভাঙা গান। মূল গানটি সদারঙ্গ-এর রচিত।
কেদার। ত্রিতাল
মোহে কৈসে নিকি লাগী বরখা ঋতুকী
নিথারী নিথারী নিথারী চাঁদনী॥
অত ঘন ঘের ঘটা কর বিজরী চমক আবে,
শোহে কামিনীকে মুখপর সদারঙ্গীলা
অলখ বিদুরী চাঁদনী
[নীহাররঞ্জন বন্দ্যোপাধ্যায়]
- সুরাঙ্গ:
খেয়ালাঙ্গ।
- রাগ:
কেদারা।
- রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ।
প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬ । পৃষ্ঠা:
৫৩।
- রাগ-রাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার
চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১।
পৃষ্ঠা:
৯৪।
[কেদারা রাগে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- তাল:
ত্রিতাল।
-
স্বরবিতান ষট্ত্রিংশ
(৩৬)-এ গৃহীত গানটির স্বরলিপিতে
রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিতে ছন্দোবিভাজন
দেখানো হয়েছে, ৪।৪।৪।৪ ছন্দ। এই বিচারে তালটি ত্রিতাল
তালে নিবদ্ধ।
- রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ।
প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬ । পৃষ্ঠা:
৫৩।
- রাগ-রাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার
চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১।
পৃষ্ঠা:
৯৪।
[ত্রিতাল
তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- গ্রহস্বর: সা।
- লয়: মধ্য।