বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ
পাঠ ও পাঠভেদ:
সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ
    তোমার আশীর্বাদ, হে প্রভু, তোমার আশীর্বাদ ॥
মেঘের কলস ভ'রে ভ'রে    প্রসাদ বারি পড়ে ঝ'রে,
    সকল দেহে প্রভাতবায়ু ঘুচায় অবসাদ—
    তোমার আশীর্বাদ, হে প্রভু, তোমার আশীর্বাদ ॥
    তৃণ যে এই ধুলার 'পরে পাতে আঁচলখানি,
এই-যে আকাশ চিরনীরব অমৃতময় বাণী,
   ফুল যে আসে দিনে দিনে   বিনা রেখার পথটি চিনে,
   এই-যে ভুবন দিকে দিকে পুরায় কত সাধ—
তোমার আশীর্বাদ, হে প্রভু, তেমার আশীর্বাদ॥