বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:  আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া
পাঠ ও পাঠভেদ:
আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া,
       বুকের মাঝে বিশ্বলোকের পাবি সাড়া ॥
এই-যে বিপুল ঢেউ লেগেছে   তোর মাঝেতে উঠুক নেচে,
           সকল পরান দিক-না নাড়া ॥
      বোস্-না, ভ্রমর, এই নীলিমায় আসন লয়ে
      অরুণ-আলোর স্বর্ণরেণু-মাখা হয়ে।
যেখানেতে অগাধ ছুটি  মেল সেথা তোর ডানাদুটি,
             সবার মাঝে পাবি ছাড়া ॥