বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: যেথায় তোমার লুট হতেছে ভুবনে।
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান অখণ্ড ( বিশ্বভারতী, কার্তিক ১৪১২ )-এর
পূজা
পর্যায়ের ৩৬২ সংখ্যক গান। উপবিভাগ
বিশ্ব
২৯:
যেথায় তোমার লুট হতেছে ভুবনে।
সেইখানে মোর চিত্ত যাবে কেমনে?
সোনার ঘটে সূর্য তারা নিচ্ছে তুলে আলোর ধারা,
অনন্ত প্রাণ ছড়িয়ে পড়ে গগনে ॥
যেথায় তুমি বস দানের আসনে
চিত্ত আমার সেথায় যাবে কেমনে?
নিত্য নূতন রসে ঢেলে আপনাকে যে দিচ্ছ মেলে,
সেথা কি ডাক পড়বে না গো জীবনে?।
- তথ্যসন্ধান
- পাণ্ডুলিপির পাঠ:
- রচনাকাল ও স্থান:
RBVBMS 357
পাণ্ডুলিপিতে গানটির সাথে রচনকাল উল্লেখ আছে-৮
আষাঢ়/১৩১৭'। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৪৯ বৎসর ২ মাস।
উল্লেখ্য, ১৩১৭ বঙ্গাব্দের ২৮শে জ্যৈষ্ঠ রবীন্দ্রনাথ কলকাতা থেকে শান্তিনিকেতনে আসেন। এখানে
থাকালে ১৯ আষাঢ় পর্যন্ত তিনি এই গানটি-সহ মোট মোট ১১টি গান রচনা
করেছিলেন।
[৪৯ বৎসর
অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ
-
কাব্যগ্রন্থ
-
অষ্টম খণ্ড
[ইন্ডিয়ান প্রেস ১৩২৩ বঙ্গাব্দ,
গীতাঞ্জলি ৮৯। পৃষ্ঠা ৩৮৫]
[নমুনা]
-
গীতবিতান
-
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ [বিশ্বভারত, কার্তিক ১৪১২] পর্যায়:
পূজা
৩৬২, উপবিভাগ:
বিশ্ব ২৯।
- গীতাঞ্জলি
-
প্রথম সংস্করণ
[ইন্ডিয়ান পাবলিশিং হাউস, ২০ ভাদ্র ১৩১৭ বঙ্গাব্দ, ১৯১০ খ্রিষ্টাব্দ।
৯৭ সংখ্যক গান। পৃষ্ঠা ১০৯]
[নমুনা]
- রবীন্দ্ররচনাবলী একাদশ খণ্ড
(বিশ্বভারতী)। পৃষ্ঠা ৯৬ সংখ্যক
গান।
- গীতলিপি ৪র্থ
ভাগ (১৩১৭ বঙ্গাব্দ)। সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়-কৃত স্বরলিপি-সহ-মুদ্রিত
হয়েছিল।
- ধর্ম্মসঙ্গীত
[ইন্ডিয়ান পাবলিশিং হাউস।
১৩২১ বঙ্গাব্দ। পৃষ্ঠা ২৯]
[নমুনা]
-
বৈতালিক
[চৈত্র ১৩২৫ বঙ্গাব্দ। দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল]
- সঙ্গীত-গীতাঞ্জলি [১৯২৭
খ্রিষ্টাব্দ, ১৩৩৪ বঙ্গাব্দ । ভীমরাও শাস্ত্রী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
-
স্বরবিতান
সপ্তত্রিংশ (৩৭) খণ্ডের ২৭ সংখ্যক গান। বাউলের গান-দাদরা পৃষ্ঠা ৮০-৮২।
[নমুনা]
- পত্রিকা:
- উৎসব:
মাঘোৎসব ৮১।
- প্রকাশের
কালানুক্রম:
১৩১৭ বঙ্গাব্দের ভাদ্র মাসে
গীতাঞ্জলির
প্রথম সংস্করণে
অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এরপর
১৩১৭ বঙ্গাব্দের
মাঘোৎসব ৮১তম
মাঘোৎসবের সান্ধ্যকালীন অধিবেশনে গানটি প্রথম গীত হয়েছিল। এই সূত্রে গানটি
তত্ত্ববোধিনী পত্রিকার 'চৈত্র ১৩১৭ বঙ্গাব্দ' সংখ্যায় গানটি প্রকাশিত
হয়েছিল। এরপর যে সকল গ্রন্থাদিতে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রকাশিত হয়েছিল.
সেগুলো হলো-
গীতলিপি
৪র্থ
ভাগ (১৩১৭ বঙ্গাব্দ),
ধর্ম্মসঙ্গীত
(১৩২১ বঙ্গাব্দ),
কাব্যগ্রন্থ
অষ্টম খণ্ড
(১৩২৩ বঙ্গাব্দ),
বৈতালিক (চৈত্র ১৩২৫ বঙ্গাব্দ) ও
সঙ্গীত-গীতাঞ্জলি
(১৩৩৪ বঙ্গাব্দ)।
এরপর গানটি ১৩৩৮ বঙ্গাব্দে
প্রকাশিত
গীতবিতানের
দ্বিতীয় খণ্ড প্রথম সংস্করণে অন্তর্ভুক্ত হয়েছিল। এরপর ১৩৪৮
বঙ্গাব্দে প্রকাশিত
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণে
পূজা
পর্যায়ের
বিশ্ব
উপবিভাগের
২৯ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। এরপর ১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন
মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের
পূজা
পর্যায়ের ৩৬২
সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল।
- সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: