বিষয়: রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম: রাখো রাখো রে জীবনে জীবনবল্লভ
পাঠ ও পাঠভেদ:
-
গীতবিতান অখণ্ড ( বিশ্বভারতী, কার্তিক ১৪১২ )-এর
পূজা পর্যায়ের
৩৭৮ সংখ্যক গান। উপবিভাগ
বিবিধ
৬:
রাখো রাখো রে জীবনে জীবনবল্লভে,
প্রাণমনে ধরি রাখো নিবিড় আনন্দবন্ধনে ॥
আলো জ্বালো হৃদয়দীপে অতিনিভৃত অন্তরমাঝে,
আকুলিয়া দাও প্রাণ গন্ধচন্দনে ॥
-
তথ্যসন্ধান
-
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুষ্পষ্ট কোনো তথ্য পাওয়া যায় না। ১৩১৬ বঙ্গাব্দের ১১ই মাঘে অনুষ্ঠিত মাঘোৎসবের কাছাকাছি সময়ে
রবীন্দ্রনাথ এই গানটি-সহ মোট ৫টি ব্রহ্মসঙ্গীত রচনা করেছিলেন। এই
গানগুলো মাঘোৎসবে পরিবেশিত হয়নি। এই
সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৪৮ বৎসর ৯ মাস।
[৪৮
বৎসর
অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
-
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
গীতলিপি
দ্বিতীয়
ভাগ (আষাঢ় ১৩১৭ বঙ্গাব্দ)। সুরেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
-
স্বরবিতান ষট্ত্রিংশ
(৩৬) খণ্ডের
(বিশ্বভারতী, ফাল্গুন ১৪১৩) ১৬ সংখ্যক গান। পৃষ্ঠা ৩৭-৩৮। [নমুনা]
-
রেকর্ডসূত্র: ১৯১৫ খ্রিষ্টাব্দের
ভিতরে গ্রামোফোন কোম্পানি এই গানটির একটি রেকর্ড প্রকাশ করেছিলেন। শিল্পী ছিলেন
মিস দাশ (অমলা দাশ)। রেকর্ড নম্বর
9-13308/9-13309
।
-
প্রকাশের
কালানুক্রম:
গানটি প্রথম প্রকাশিত
হয়েছিল ১৩১৭ বঙ্গাব্দে
গীতলিপি
দ্বিতীয় ভাগে অন্তর্ভুক্ত হয়ে।
এরপর গানটি ১৩৩৮
বঙ্গাব্দে প্রকাশিত
গীতবিতানের
দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ অন্তর্ভুক্ত হয়েছিল।
এরপর ১৩৪৮ বঙ্গাব্দে
প্রকাশিত
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণে
পূজা
পর্যায়ের
বিবিধ
উপবিভাগের
৬
সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। এরপর ১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন মাসে
প্রকাশিত অখণ্ড গীতবিতানের
পূজা
পর্যায়ের ৩৭৮
সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল।
- সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপিকার:
- পর্যায়:
- বিষয়াঙ্গ:
পূজা
(বিবিধ)।
ব্রহ্মসঙ্গীত।
- সুরাঙ্গ:
-
খেয়ালাঙ্গ।
-
এটি একটি ভাঙা গান।
মূলগানটি সদারঙ্গের রচিত।
মূলগান:
শ্যাম।
ত্রিতাল
জানে ন দেহুঁ এরি মা আপন বলুমকো
আঁখনমে করি রাখো পল পল মুঁদ মুঁদ কৈ।
ঘটকারী বিজরী চমক সদারঙ্গীলে মম্মদশাকো
বরষত হৈ প্যারী বুঁদ বুঁদ কৈ॥
- রাগ:
শ্যাম।
- স্বরবিতান
ষট্ত্রিংশ (৩৬) খণ্ড
- তাল:
ত্রিতাল।
- গ্রহস্বর: পা।
- লয়: দ্রুত।