বিষয়: রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম: হৃদয়মন্দিরে, প্রাণাধীশ, আছ গোপনে
পাঠ ও পাঠভেদ:
-
গীতবিতান অখণ্ড ( বিশ্বভারতী, কার্তিক ১৪১২ )-এর
পূজা
পর্যায়ের ৩৭৯ সংখ্যক গান। উপবিভাগ
বিবিধ
৭:
হৃদয়মন্দিরে, প্রাণাধীশ, আছ গোপনে।
অমৃতসৌরভে আকুল প্রাণ, হায়,
ভ্রমিয়া জগতে না পায় সন্ধান—
কে পারে পশিতে আনন্দভবনে
তোমার করুণাকিরণ-বিহনে॥
-
তথ্যসন্ধান
-
রচনাকাল ও স্থান: গানটি রচনার সুনির্দিষ্ট তারিখ পাওয়া যায় না। ১২৯৯ বঙ্গাব্দের ১১ মাঘ [সোমবার ২৩ জানুয়ারি ১৮৯৩
খ্রিষ্টাব্দ] মহর্ষিভবনে
মাঘোৎসব
৬৩তম ত্রিষষ্টিতম ব্রাহ্মসমাজ
অনুষ্ঠিত হয়। রবীন্দ্রনাথ এই অনুষ্ঠানের জন্য এই গানটি-সহ মোট ৬টি গান রচনা করেন।
এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৩১ বৎসর ৯ মাস ।
[৩১ বৎসর
অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
-
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: স্বরলিপি
নাই।
- পর্যায়:
- বিষয়াঙ্গ:
পূজা (বিবিধ)।
- সুরাঙ্গ:
- এটি একটি ভাঙা গান। মূলগানের সন্ধান
পাওয়া যায় না।
- রাগ:
বেহাগ।
- রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ।
প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৮৪।
- রাগ-রাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার
চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১।
পৃষ্ঠা:
১৪৬।
- তাল:
কাওয়ালি।
- রাগ-রাগিণীর
এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী।
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা:
১৪৬।