বিষয়:রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম: আর নহে, আর নয়
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান অখণ্ড ( বিশ্বভারতী, কার্তিক ১৪১২ )-এর
পূজা
পর্যায়ের ৩৮৩ সংখ্যক গান। উপবিভাগ
বিবিধ
১১:
আর নহে, আর নয়,
আমি করি নে আর ভয়।
আমার ঘুচল কাঁদন, ফলল সাধন, হল বাঁধন ক্ষয় ॥
ওই আকাশে ওই ডাকে,
আমায় আর কে ধ'রে রাখে—
আমি সকল দুয়ার খুলেছি, আজ যাব সকলময় ॥
ওরা ব'সে ব'সে মিছে
শুধু মায়াজাল গাঁথিছে—
ওরা কী-যে গোনে ঘরের কোণে আমায় ডাকে পিছে।
আমার অস্ত্র হল গড়া,
আমার বর্ম হল পরা—
এবার ছুটবে
ঘোড়া পবনবেগে, করবে ভুবন জয় ॥
-
তথ্যসন্ধান
- রচনাকাল ও স্থান: গানটি প্রথম লেখা হয়েছিল 'অচলায়তন' নাটকের প্রথম দৃশ্যে, পঞ্চকের গান
হিসেবে। এই নাটকের প্রথম খসড়া পাণ্ডুলিপি
RBVBMS 125-তে রচনার তারিখ ও স্থানের উল্লেখ আছে '১৫ই
আষাঢ়/১৩১৮/শিলাইদহ'।
এই সময় রবীন্দ্রনাথের বয়স
ছিল ৫০
বৎসর ২ মাস।
[রবীন্দ্রনাথের ৫০ বৎসর
অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
- প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ
-
গীতবিতান
-
দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮,
অচলায়তন
(১৩১৮ বঙ্গাব্দ) থেকে গৃহীত হয়েছিল।
পৃষ্ঠা: ৩৯২]
[নমুনা]
-
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ
[বিশ্বভারতী,মাঘ ১৩৪৮ বঙ্গাব্দ। পূজা,
বিবিধ ১১ । পৃষ্ঠা ১৫৫-১৫৬]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ [বিশ্বভারতী,
কার্তিক ১৪১২] পর্যায়:
পূজা ৩৮৩,
উপবিভাগ:
বিবিধ
১১।
-
স্বরবিতান
দ্বিপঞ্চাশত্তম (৫২) খণ্ডের ১৮ সংখ্যক গান। পৃষ্ঠা ৪৪-৪৫।
[নমুনা]
- পত্রিকা:
- প্রকাশের কালানুক্রম:
গানটি প্রথম প্রকাশিত হয়েছিল
প্রবাসী
পত্রিকার 'আশ্বিন ১৩১৮ বঙ্গাব্দ' সংখ্যায়
'অচলায়তন' নাটকের সাথে। উল্লেখ্য, প্রায় একই
সময়ে
অচলায়তন গ্রন্থটিও প্রকাশিত হয়েছিল। অচলায়তনের উভয় প্রকাশনায় গানটি
অন্তর্ভুক্ত হয়েছিল। এরপর গানটি প্রকাশিত হয়েছিল
কাব্যগ্রন্থ
নবম খণ্ডে
(১৩২৩ বঙ্গাব্দ) অন্তর্ভূক্ত অচলায়তন নাটকের সাথে।
এরপর
গীতবিতানের
দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ
(১৩৩৮ বঙ্গাব্দ) গানটি অন্তর্ভুক্ত হয়েছিল।
১৩৪৮ বঙ্গাব্দে প্রকাশিত
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণে
পূজা
পর্যায়ের
বিবিধ
উপবিভাগের ১১ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। এরপর ১৩৭১
বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের
পূজা
পর্যায়ের ৩৮৩ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল।
- সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপিকার:
- সুধীরচন্দ্র
কর। [পাণ্ডুলিপি
থেকে স্বরবিতান-৫২-তে গৃহীত হয়েছে।]।
- পর্যায়:
- বিষয়াঙ্গ:
পূজা
(বিবিধ)।
- সুরাঙ্গ:
- রাগ:
শঙ্করা।
- রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ।
প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬ । পৃষ্ঠা: ৩৩।
- রাগ-রাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার
চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১।
পৃষ্ঠা: ৬৩।
- তাল:
কাহারবা।
- স্বরবিতান-৫২'এ গৃহীত গানটির
স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত
স্বরলিপিতে ছন্দোবিভাজন দেখানো হয়েছে, ৪।৪ ছন্দ ; অর্থাৎ
গানটি 'কাহারবা' তালে নিবদ্ধ।
- রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ।
প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬ । পৃষ্ঠা: ৩৩।
- রাগ-রাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার
চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১।
পৃষ্ঠা: ৬৩।
[কাহারবা
তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- গ্রহস্বর:
র্সা।
- লয়: মধ্য।