বিষয়:রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম: নয়ন ছেড়ে গেলে চলে, এলে সকল-মাঝে
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান অখণ্ড ( বিশ্বভারতী, কার্তিক ১৪১২ )-এর
পূজা
পর্যায়ের ৩৮৫ সংখ্যক গান। উপবিভাগ
বিবিধ
১৩:
নয়ন ছেড়ে গেলে চলে, এলে সকল-মাঝে—
তোমায় আমি হারাই যদি তুমি হারাও না যে ॥
ফুরায় যবে মিলনরাতি তবু চির সাথের সাথি
ফুরায় না তো তোমায় পাওয়া, এসো স্বপনসাজে ॥
তোমার সুধারসের ধারা গহনপথে এসে
ব্যথারে মোর মধুর করি নয়নে যায় ভেসে।
শ্রবণে মোর নব নব শুনিয়েছিলে যে সুর তব
বীণা থেকে বিদায় নিল, চিত্তে আমার বাজে ॥
- তথ্যসন্ধান
- পাণ্ডুলিপির পাঠ:
- পাঠভেদ: স্বরবিতান-৫৬’এর ৭৩ পৃষ্ঠায় মুদ্রিত পাঠভেদ অনুসারে নিচের পাঠভেদপত্র দেখানো হলো।
- তুমি হারাও না যে : স্বরলিপি, সঙ্গীতবিজ্ঞান-প্রবেশিকা পত্রিকা, পৌষ ১৩৩৬
তবু হারাও না যে : গীতবিতান (শ্রাবণ ১৩৩৯)
- তবু চির সাথের সাথি
ফুরায় না তো তোমায় পাওয়া এস স্বপন-সাজে :
স্বরলিপি, সঙ্গীতবিজ্ঞান-প্রবেশিকা পত্রিকা, পৌষ ১৩৩৬
তবু নিত্য সাথের সাথী
লাগে তোমার পাওয়ার হাওয়া, এস স্বপন সাজে :
গীতবিতান (শ্রাবণ ১৩৩৯)
- গহনপথে এসে ব্যথারে মোর মধুর করি: স্বরলিপি, সঙ্গীতবিজ্ঞান-প্রবেশিকা পত্রিকা, পৌষ ১৩৩৬
মর্ম্মপথে এসে ব্যথারে মোর উছল করি: গীতবিতান (শ্রাবণ ১৩৩৯)
- তোমার বীণা থেকে বিদায় নিল: স্বরলিপি, সঙ্গীতবিজ্ঞান-প্রবেশিকা পত্রিকা, পৌষ ১৩৩৬
বীণা থেকে বিদায় নিয়ে: গীতবিতান (শ্রাবণ ১৩৩৯)
- রচনাকাল ও স্থান: RBVBMS 024
পাণ্ডুলিপিতে গানটির সাথে রচনাকাল স্থানের উল্লেখ আছে- '২২ কার্তিক/১৩৩৪/শান্তিনিকেতন'।
এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল
[রবীন্দ্রনাথের
৬৬ বৎসর
অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
- প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপিকার:
- রমা কর।
[সঙ্গীত-প্রকাশিকা-পত্রিকা
(৯।১৩৩৬
বঙ্গাব্দ) থেকে স্বরবিতান-৫৬
-এ
গৃহীত হয়েছে। ]
- পর্যায়:
- বিষয়াঙ্গ:
পূজা
(বিবিধ)।
- সুরাঙ্গ:
- রাগ:
খাম্বাজ।
- রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস,
ডিসেম্বর ২০০৬ । পৃষ্ঠা:
৬১।
-
অঙ্গ: বাউল।
[রাগ-রাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার
চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা:
১০৬।]
[খাম্বাজ
রাগে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- তাল:
দাদরা।
- স্বরবিতান-৫৬'এ গৃহীত গানটির
স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ মাত্রা
ছন্দে দাদরা তালে নিবদ্ধ।
- রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস,
ডিসেম্বর ২০০৬ । পৃষ্ঠা:
৬১।
- রাগ-রাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী।
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা:
১০৬।
[দাদরা
তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- গ্রহস্বর:
পা।
- লয়: মধ্য।