এ পথ গেছে কোন্খানে গো কোন্খানে—
তা কে জানে তা কে জানে ॥
কোন্ পাহাড়ের পারে, কোন্ সাগরের ধারে,
কোন্ দুরাশায় দিক্-পানে—
তা কে জানে তা কে জানে ॥
এ পথ দিয়ে কে আসে যায় কোন্খানে
তা কে জানে তা কে জানে।
কেমন যে তার বাণী, কেমন হাসিখানি,
যায় সে কাহার সন্ধানে—
তা কে জানে তা কে জানে ॥