বিষয়:রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম: যদি ঝড়ের মেঘের মতো আমি ধাই চঞ্চল-অন্তর
পাঠ ও পাঠভেদ:

যদি     ঝড়ের মেঘের মতো আমি ধাই চঞ্চল-অন্তর
তবে     দয়া কোরো হে, দয়া কোরো হে, দয়া কোরো হে ঈশ্বর ॥
ওহে     অপাপপুরুষ, দীনহীন আমি এসেছি পাপের কূলে—
প্রভু,     দয়া কোরো হে, দয়া কোরো হে, দয়া করে লও তুলে ॥
আমি     জলের মাঝারে বাস করি, তবু তৃষায় শুকায়ে মরি—
প্রভু,      দয়া কোরো হে, দয়া করে দাও সুধায় হৃদয় ভরি ॥