বিষয়: রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম: প্রেমানন্দে রাখো পূর্ণ আমারে দিবসরাত
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান অখণ্ড ( বিশ্বভারতী, কার্তিক ১৪১২ )-এর
পূজা
পর্যায়ের ৩৯৩ সংখ্যক গান। উপবিভাগ
বিবিধ
২১:
প্রেমানন্দে রাখো পূর্ণ আমারে দিবসরাত।
বিশ্বভুবনে নিরখি সতত সুন্দর তোমারে,
চন্দ্র-সূর্য-কিরণে তোমার করুণ নয়নপাত ॥
সুখসম্পদে করি হে পান তব প্রসাদবারি,
দুখসঙ্কটে পরশ পাই তব মঙ্গলহাত ॥
জীবনে জ্বালো অমর দীপ তব অনন্ত আশা,
মরণ-অন্তে হউক তোমারি চরণে সুপ্রভাত ॥
লহো লহো মম সব আনন্দ, সকল প্রীতি-গীতি—
হৃদয়ে বাহিরে একমাত্র তুমি আমার নাথ ॥
- তথ্যসন্ধান:
- রচনাকাল ও স্থান
১৩০৬ বঙ্গাব্দের ১১ মাঘ [বুধবার, ২৪ জানুয়ারি ১৯০০ খ্রিষ্টাব্দ] তারিখে,
সপ্ততিতম
সাংবৎসরিক মাঘোৎসবের অনুষ্ঠিত হয়েছিল। এই উৎসবে সকাল ও সন্ধ্যায় অনুষ্ঠিত উপাসনায় রবীন্দ্রনাথের রচিত মোট ২৩টি গান পরিবেশিত হয়েছিল।
এর ভিতরে 'মহাবিশ্বে মহাকাশে মহাকালে' গানটি পূর্বে রচিত। বাকি ২২টি গান এই উৎসব উপলক্ষে রচিত।
এর ভিতরে এই গানটি সান্ধ্যাকালীন অধিবেশনে পরিবেশিত হয়েছিল। এই সময়ে রবীন্দ্রনাথের বয়স ছিল ৩৮ বৎসর ৮-৯ মাস।
[৩৮ বৎসর
অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
- প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- পত্রিকা:
-
তত্ত্ববোধিনী [ফাল্গুন ১৩০৬ বঙ্গাব্দ। সিন্ধু-একতালা। পৃষ্ঠা ১৮৮]
[নমুনা]
- আলাপনী [জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩০৭ বঙ্গাব্দ) স্বরলিপিকারের নাম অনুল্লিখিত]
- উৎসব:
সপ্ততিতম সাংবৎসরিক মাঘোৎসব।
- প্রকাশের কালানুক্রম: ১৩০৬ বঙ্গাব্দের ১১ মাঘে অনুষ্ঠিত
সপ্ততিতম
সাংবৎসরিক মাঘোৎসবের সায়ংকালীন উপাসনায় গানটি পরিবেশিত হয়।
এই সূত্রে গানটি
তত্ত্ববোধিনী পত্রিকার 'ফাল্গুন ১৩০৬ বঙ্গাব্দ' সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল।
এরপর যে সকল গ্রন্থাদিতে গানটি অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রকাশিত হয়েছিল, সেগুলো হলো-
আলাপনী (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩০৭ বঙ্গাব্দ সংখ্যা),
কাব্যগ্রন্থ
অষ্টম খণ্ড (১৩১০ বঙ্গাব্দ),
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি
তৃতীয় ভাগ (১৩১৩ বঙ্গাব্দ),
গান
প্রথম সংস্করণ
(১৩১৫ বঙ্গাব্দ),
গান
দ্বিতীয় সংস্করণ
(১৩১৬ বঙ্গাব্দ),
ধর্ম্মসঙ্গীত
(১৩২১ বঙ্গাব্দ),
কাব্যগ্রন্থ
দশম খণ্ড
(১৩২৩ বঙ্গাব্দ) ও
গীতিচর্চ্চা (১৩৩২ বঙ্গাব্দ)।
এরপর গানটি
গীতবিতানের
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
(১৩৩৮ বঙ্গাব্দ) গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়েছিল। ১৩৪৮ বঙ্গাব্দে প্রকাশিত
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণে
পূজা
পর্যায়ের
বিবিধ
উপবিভাগের ২১ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। এরপর ১৩৭১ বঙ্গাব্দের
আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের
পূজা
পর্যায়ের ৩৯৩ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল।
- সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপিকার:
-
কাঙ্গালীচরণ সেন। [ব্রহ্মসঙ্গীত স্বরলিপি
তৃতীয় ভাগ (১৩১৩ বঙ্গাব্দ)]
- কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপিটি স্বরবিতান-২৩-এর ৭৮ পৃষ্ঠায়
সুরভেদ হিসাবে মুদ্রিত হয়েছিল। স্বরবিতান-২৩-এ গৃহীত স্বরলিপিটি
কার তা জানা যায় না।
- পর্যায়:
- বিষয়াঙ্গ:
পূজা (বিবিধ)।
ব্রহ্মসঙ্গীত।
- সুরাঙ্গ:
খেয়ালাঙ্গ।
- রাগ:
কাফি-সিন্ধু।
- স্বরবিতান ত্রয়োবিংশ (২৩)
খণ্ড।
- স্বরবিতান ত্রয়োবিংশ (২৩)
খন্ডের সুরভেদ/ছন্দোভেদ অংশের ৭৮
সংখ্যক পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে যে, ব্রহ্মসঙ্গীত
স্বরলিপি তৃতীয় ভাগে কাঙ্গালীচরণ সেন -কৃত স্বরলিপিতে
রাগের নামে 'কাফি-সিন্ধু' স্থলে
সিন্ধু রাগের নাম দেয়া আছে।
- তাল:
একতাল।
- গ্রহস্বর: ধা।
- লয়: মধ্য।