বিষয়:রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম: তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল।
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান অখণ্ড ( বিশ্বভারতী, কার্তিক ১৪১২ )-এর
পূজা
পর্যায়ের ৩৯৫ সংখ্যক গান। উপবিভাগ
বিবিধ
২৩:
তোমার কথা হেথা কেহ তো বলে না, করে শুধু মিছে কোলাহল।
সুধাসাগরের তীরেতে বসিয়া পান করে শুধু হলাহল॥
আপনি কেটেছে আপনার মূল— না জানে সাঁতার, নাহি পায় কূল,
স্রোতে যায় ভেসে, ডোবে বুঝি শেষে, করে দিবানিশি টলোমল॥
আমি কোথা যাব, কাহারে শুধাব, নিয়ে যায় সবে টানিয়া।
একেলা আমারে ফেলে যাবে শেষে অকূল পাথারে আনিয়া।
সুহৃদের তরে চাই চারি ধারে, আঁখি করিতেছে ছলোছল,
আপনার ভারে মরি যে আপনি কাঁপিছে হৃদয় হীনবল॥
- তথ্যসন্ধান:
- রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১২৯২ বঙ্গাব্দের ১১ মাঘ
ষড়্পঞ্চাশ সাংবৎসরিক মাঘোৎসবে
এই গানটি পরিবেশিত হয়েছিল ধারণা করা হয়, রবীন্দ্রনাথ এই উৎসব উপলক্ষে এই গানটি রচনা করেছিলেন।
এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ২৪ বৎসর ৯ মাস।
[রবীন্দ্রনাথের
২৪ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
- প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ:
- পত্রিকা:
- আলোচনা [ফাল্গুন ১২৯২।
পুষ্পস্তবক। ইমন ভূপালি-একতালা] [নমুনা]
-
তত্ত্ববোধিনী [চৈত্র ১৮০৭ শকাব্দ,
১২৯২ বঙ্গাব্দ।
ইমন ভূপালি-একতালা।
পৃষ্ঠা ২৪৭]
[নমুনা]
- ভারতী (শ্রাবণ ১৩০০ বঙ্গাব্দ)।
শৈলবালা রায়-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত।
- উৎসব:
ষড়পঞ্চাশ সাংবৎসরিক মাঘোৎসব।
- প্রকাশের কালানুক্রম: ১২৯২ বঙ্গাব্দের ১১ মাঘ তারিখে অনুষ্ঠিত
ষড়পঞ্চাশ সাংবৎসরিক মাঘোৎসবের সায়ংকালীন
উপাসনায় গানটি প্রথম পরিবেশিত হয়েছিল। এই সূত্র আলোচনা পত্রিকার ' ফাল্গুন
১২৯২' এবং
তত্ত্ববোধিনী
পত্রিকার 'চৈত্র ১২৯২ বঙ্গাব্দ'
সংখ্যায় গানটি প্রকাশিত হয়েছিল। এরপর যে সকল গ্রন্থাদিতে গানটি অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল, সেগুলো হলো-
ভারতী পত্রিকার 'শ্রাবণ ১৩০০ বঙ্গাব্দ'
সংখ্যা, গানের বহি ও বাল্মীকি প্রতিভা (১৩০০ বঙ্গাব্দ),
কাব্যগ্রন্থাবলী (১৩০৩ বঙ্গাব্দ),
কাব্যগ্রন্থ
অষ্টম খণ্ড
(১৩১০ বঙ্গাব্দ),
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি প্রথম ভাগ (মাঘ ১৩১১ বঙ্গাব্দ)
গান
প্রথম সংস্করণ
(১৩১৫ বঙ্গাব্দ),
গান দ্বিতীয় সংস্করণ
(১৩১৬ বঙ্গাব্দ),
ধর্ম্মসঙ্গীত (১৩২১ বঙ্গাব্দ)
ও কাব্যগ্রন্থ
দশম খণ্ড
(১৩২৩ বঙ্গাব্দ)
।
এরপর গানটি
গীতবিতানের
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
(১৩৩৮ বঙ্গাব্দ) গানটি প্রথম
অন্তর্ভুক্ত হয়েছিল। ১৩৪৮ বঙ্গাব্দে প্রকাশিত
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণে
পূজা পর্যায়ের
বিবিধ
উপবিভাগের ২৩ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। এরপর ১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন
মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের
পূজা পর্যায়ের
৩৯৫ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল।
- সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপিকার:
-
কাঙ্গালীচরণ সেন। [ব্রহ্মসঙ্গীত স্বরলিপি-১ম ভাগ]
- কালীচরণ
সেন-কৃত স্বরলিপিটি ব্রহ্মসঙ্গীত স্বরলিপি-১ম ভাগ থকে স্বরবিতান-' এর ১২৮ পৃষ্ঠায় সুরভেদ হিসাবে গৃহীত হয়েছে। সুরভেদের এ স্বরলিপিটি ব্রহ্মসঙ্গীত-স্বরলিপি ১ম ভাগ ও স্বরবিতান ৪র্থ খণ্ড (চৈত্র ১৩৪৬ বঙ্গাব্দ)’এ গৃহীত হয়েছিল। স্বরবিতান-৪’এ গৃহীত মূল স্বরলিপিটি কার তা স্পষ্ট নয়।
- পর্যায়: