বিষয়: রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম: চরণধ্বনি শুনি তব, নাথ, জীবনতীরে
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান অখণ্ড ( বিশ্বভারতী, কার্তিক ১৪১২ )-এর
পূজা
পর্যায়ের ৩৯৯ সংখ্যক গান। উপবিভাগ
বিবিধ
২৭:
চরণধ্বনি শুনি তব, নাথ, জীবনতীরে
কত নীরব নির্জনে কত মধুসমীরে ॥
গগনে গ্রহতারাচয় অনিমেষে চাহি রয়,
ভাবনাস্রোতে হৃদয়ে বয় ধীরে একান্তে ধীরে ॥
চাহিয়া রহে আঁখি মম, তৃষ্ণাতুর পাখিসম,
শ্রবণ রয়েছি মেলি চিত্তগভীরে—
কোন্ শুভপ্রাতে দাঁড়াবে হৃদিমাঝে,
ভুলিব সব দুঃখ সুখ ডুবিয়া আনন্দনীরে ॥
- তথ্যসন্ধান:
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। গানটি সঙ্গীত-প্রকাশিকা পত্রিকার 'পৌষ ১৩১৪ বঙ্গাব্দ' সংখ্যায় প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৪৬ বৎসর।
[রবীন্দ্রনাথের
৪৬ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
- প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপিকার:
- পর্যায়:
- বিষয়াঙ্গ:
পূজা (বিবিধ)।
ব্রহ্মসঙ্গীত।
- সুরাঙ্গ: ধ্রুপদাঙ্গ।
-
এটি একটি ভাঙা
গান। মূল গানটি জানকী
দাসের রচিত।
সিন্ধু-ঝাঁপতাল
মুরলী
ধুনি শুনি অরী মাই যমুনা তীরে
তব সোঁ
হম তন মন যোবন সোঁ বিকাই॥
পবন গতি
হীন ভই যমুনা উজান বহে
বিসর গই
গবন শুক সারি হমারী প্যারী॥
খগিত ভই
মীন গউ তৃণ ন চবাবে পুন
বছবা ন
পিয়ে স্তন ঐসী শুনাই।
ছৈল
গরডোরি লগাবে ব্রজনারী
জল ভরন
ভুল গইঁ ঠাড়ি সখিরি রোই॥
[সূত্র:
রবীন্দ্রসঙ্গীত-গবেষণা-গ্রন্থমালা ৩য় খণ্ড/প্রফুল্লকুমার দাস। পৃষ্ঠা ৫১।]
- রাগ:
সিন্ধু।
- স্বরবিতান
পঞ্চবিংশ (২৫) খণ্ড।
- গ্রহস্বর:
গা।
- লয়: মধ্য।