বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
যিনি সকল কাজের কাজী মোরা তাঁরি কাজের সঙ্গী
পাঠ ও পাঠভেদ:

যিনি     সকল কাজের কাজী মোরা তাঁরি কাজের সঙ্গী।

যাঁর      নানা রঙের রঙ্গ মোরা তাঁরি রসের রঙ্গী ॥

তাঁর বিপুল ছন্দে ছন্দে

মোরা যাই চলে আনন্দে,

তিনি     যেমনি বাজান ভেরী মোদের তেমনি নাচের ভঙ্গী ॥

এই   জন্ম-মরণ-খেলায়

মোরা  মিলি তাঁরি মেলায়,

এই      দুঃখসুখের জীবন মোদের তাঁরি খেলার অঙ্গী।

ওরে   ডাকেন তিনি যবে

তাঁর   জলদ-মন্দ্র রবে

ছুটি      পথের কাঁটা পায়ে দ’লে সাগর গিরি লঙ্ঘি ॥