বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
২৭৮
শিরোনাম: সেই চন্দ্র সেই তপন


সেই চন্দ্র সেই তপন সেই উজল তারা।
সেই হিমাদ্রি সেই গঙ্গা সেই সিন্ধু-ধারা॥
সেই ভীম অতল জলধি
−নাহি যার কূল-কিনারা
সেই কুঞ্জ কুসুমপুঞ্জ অলিকুল-মাতোয়ারা॥
সেই হল্‌দিঘাট
−যার মোছেনি রক্তধারা।
সেই পানিপথ চিতোর করিছে সবে ইসারা॥
পরপদতল-লেহনপটু স্বজন বন্ধু যারা।
দৈন্য-দুঃখ আনিল গেহে
−এমনি লক্ষ্মীছাড়া॥