বিষয়: রজনীকান্ত সেনের গান।
গান সংখ্যা:
৮০
শিরোনাম: ওরা চাহিতে জানে না


    বারোয়া-ঠুংরি
  (ওরা)-চাহিতে জানে না, দয়াময়!
 চাহে ধন, জন, আয়ুঃ, আরোগ্য, বিজয়।
 করুণার সিন্ধু-কূলে বসিয়া, মনের ভুলে
 এক বিন্দু বারি তুলে, মুখে নাহি লয়;
 তীরে করি
’ ছুটাছুটি, ধূলি বাঁধে মুঠি–মুঠি,
 পিয়াসে আকুল হিয়া, আরো ক্লিষ্ট হয়।
 কি ছাই মাগিয়ে নিয়ে, কি ছাই করে তা
’ দিয়ে–
 তথাপি নিলাজ হিয়া, মহাব্যস্ত তাই নিয়া,
 ভাঙ্গিতে গড়িতে, হ
’য়ে পড়ে অসময়।
 আহা! ওরা জানে না ত, করুণানির্ঝর নাথ,
 না চাহিতে নিরন্তর ঝর-ঝর বয়
 চির-তৃপ্তি আছে যাহা, তা
’ যদি গো নাহি চাহে,
 তাই দিও দীনে, যা
’তে পিয়াসা না রয়।