বিষয় : শেখ ভানু রচিত গান
শিরোনাম : জীবন গইয়া যায়
গান সংখ্যা ৪২
জীবন গইয়া যায় রে, জীবন গইয়া যায়,
মন তুমি ভেজো দরুদ, নবি মোস্তফায়॥
হাশরে তরাইবা নবি, আশাতে উম্মত সবি,
ও আমি রইয়াছি সে চরণের আশায়॥
মন রে এ এমন দয়াল নবি, দুনু জাহানের খুবি
আমি শুনিয়াছি জাগায় জাগায় রে॥
অধমে আরজ করি, পাইতে নবির তরি
আমার সেই আশানি পুরাইবা মৌলায়॥
যে জন তার আশার আশে, বার হইল উদাসীর বেশে
ও তার চরণ পাইবে গেলে মদিনায়॥
অধীন শেখ ভানু বলে, কেন রে মন তুই ভুইলে রইলে
ঐ যে আইল শমন ধরিতে আমায়॥
জীবন গইয়া যায় রে, জীবন গইয়া যায়॥
পর্যায়
তথ্যসূত্র