আব
বানান বিশ্লেষণ: আ+ব্+অ
উচ্চারণ: ab (আব)
শব্দ উৎস: ফার্সি অ'ব>বাংলা আব্
পদ: বিশেষ্য
অর্থ: একটি স্বচ্ছ, স্বাদহীন, গন্ধহীন এবং প্রায় বর্ণহীন রাসায়নিক যৌগিক পদার্থ। এটি পৃথিবীর নদ-নদী, হ্রদ ও মহাসাগরের প্রধান উপাদান এবং সমস্ত পরিচিত জীবন্ত প্রাণীর শরীরের একটি অপরিহার্য অংশ। পানির প্রতিটি অণু একটি অক্সিজেন পরমাণু এবং দু'টি হাইড্রোজেন পরমাণুর সমযোজী বন্ধনে গঠিত। এই কারণে একে রসায়ন বিজ্ঞানে বলা হয়
dihydrogen monoxide।
সমার্থক শব্দাবলি: অপ, অম্বু, অম্ভ, আব, ইরা, উড়ু, উদ, উদক, জল, তোয়, নীর, পয়, পানি, পুষ্কর, বারি, সরঃ, সলিল

সাধারণ কথোপকথনে এই শব্দের স্বতন্ত্র ব্যবহার হয় না। তবে যৌগিক শব্দ হিসেবে ব্যবহার আছে। যেমন- আবহাওয়া । বাংলা লোকসঙ্গীতে এই শব্দের ব্যবহার লক্ষ্য করা যায়। যেমন-   ২. শব্দ-উৎস: সংস্কৃত  অর্বুদ প্রাকৃত অব্বুঅ, আবঅ বাংলা> আব
পদ: বিশেষ্য
অর্থ:
রোগজনিত মাংসপিণ্ড
সমার্থক শব্দাবলি: অর্বুদ, আব, টিউমার

৩ শব্দ-উৎস: সংস্কৃত  অভ্র প্রাকৃত অবভ, আভ বাংলা আব
পদ: বিশেষ্য
অর্থ:
ভূপৃষ্ঠের উপরে বায়ুমণ্ডলে ভাসমান ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা বা বরফকণার একটি দৃশ্যমান পুঞ্জীভূত দশা ।
সমার্থক শব্দাবলি: অম্বুদ নীরদ, আব, মেঘ, বারিদ, জিমূত

তথ্যসূত্র: