বিষয়: লালন সাঁই-এর গান
গান সংখ্যা:
১০০

শিরোনাম:
যেজন গুরুর দ্বারে জাত বিকিয়েছে

যেজন গুরুর দ্বারে জাত বিকিয়েছে
তার কি আর জাতির ভয় আছে
॥
সুতোর টানে পুতুল যেমন
নেচে ফেরে সারা জনম
নাচায় বাঁচায় সেহি একজন
গুরু নামে জগৎ জুড়েছে
॥
গুরুমাখা ত্রিজগৎময়
কান্না হাসি স্বর্গ নরক হয়
উত্তম ম্লেচ্ছ কারে বলা যায়
দেখ গভীরেতে বুঝে
॥
সকল পূর্ণ্যের পূণ্যফল
গুরু বিনে নাই সম্বল
লালন কয় তার জনম সফল
যে জন গুরু ধন পেয়েছে
॥