বিষয়: লালন সাঁই-এর গান
গান সংখ্যা:
১০৩

শিরোনাম:
গুরুপদে ডুবে থাকরে মন

গুরুপদে ডুবে থাকরে মন
গুরুপদে না ডুবিলে
জনম যাবে অকারণ
॥
গুরু শিষ্যে এমনি ধার
চাঁদের কোলে থাকে তারা
আয়নাতে লাগিয়ে পারা
দেখে ত্রিভুবন
॥
শিষ্য যদি হয় কায়েমি
কর্ণে দেয় তার মন্ত্রদানি
নিজ নামে হয় চক্ষুদানি
নইলে অন্ধ দুনয়ন
॥
ঐ দেখা যায় অনকা নহর
অচিন মানুষ অচিন শহর
সিরাজ সাঁই কয় লালনরে তোর
জনম গেল অকারন
॥