বিষয়: লালন সাঁই-এর গান
গান সংখ্যা:
১০৫

শিরোনাম:
যে পথে সাঁই আসে যায়

যে পথে সাঁই আসে যায়
সামান্যে কি তার মর্ম পায়
॥
নিচে উপর থরে থরে
সাড়ে নয় দরজা ঘরে
নয় দরজা তার, জানতে হয় সবার
আধ দরদা চেনে যারা স্বজ্ঞানী হয়
॥
এমনি রে সে নিগুম পথ
হাওয়া তাতে নাই যাতায়াত
ফাঁদ পেতে বসলে পথে
সাধন সিদ্ধ হয় নিশ্চয়
॥
এমনি রে তার আজব কীর্তি
সুঁই ছিদ্রে চালায় হাতি
সিরাজ সাঁই বলে নিগূঢ় ভেদ খুলে
কোলের ঘোরে লালন ঘুরে বেড়ায়
॥