৩৬

ভজিতে উচিত বটে ছড়ার হাঁড়ি
যাতে পবিত্র করে ঠাকুর বাড়ী॥
ঐ ছড়ার হাঁড়ির জল
কখনো হয় পরশ ফল
কখনো তায় ছুঁস্‌নে বলে
              
করে আড়ি॥
চণ্ডীমণ্ডপালয়
সর্বদা আসে আর যায়
             
ছড়ার নুড়ি॥
কখনো তায় বা’র বাড়ী
রাখিয়া আসে ছু’ড়ি॥
ঐ ছড়ার হাঁড়ির মত
র’য়েছে এক বিষম তত্ত্ব
ফকীর লালন বলে
             
জাগায়ে দ্যাখ্
             
বুদ্ধির নাড়ী॥