বিষয়: লালন সাঁই-এর গান
গান সংখ্যা: ৪১

শিরোনাম:
সে চাঁদ কেউ দেখতে পায়।


সে চাঁদ কেউ দেখতে পায়।
অমাবস্যা নাই সে চাঁদে
দ্বিদলে তার কিরণ ধায়
॥

বিন্দু মাঝে সিন্ধু বারি
মাঝাখানে তার শূণ্য গিরি
অধর চাঁদের শূন্য পুরী
সেহি তো তিল প্রমান জা’গায়
॥

যেথা রে সে চন্দ্র ভুবন্
দিবারাতের নাই আলাপন
কোটি চন্দ্র যিনি কিরণ
বিজলী সন্চার সদায়
॥

দরশনে দুঃখ হরে
দরশনে হরষ করে
এমনি সে চাঁদের মহিমে
লালন ডুবে ডোবে না তায়
॥