৪২

শাঁই আমার কখন খেলে কোন খেলা
জীবের কি সাধ্য আছে
              গুনে-প’ড়ে তাই বলা॥
কখনো ধরে আকার
কখনো হয় নিরাকার
(কেউ) বলে সাকার কেউ নিরাকার
অপার ভেবে হই ঘোলা
॥

অবতার অবতারি
এ তো সম্ভবে তারি
দেখ্ রে জগৎ ভরি
,
এক চাঁদে হ্য় উজ্জলা
॥

ব্রহ্মাণ্ড ভাণ্ড মাঝে
শাঁই বিনে কি খেলা আছে
লালন কয় নাম ধরে সে
কৃষ্ণ করিম কালা
॥