৪৩
খেলতেছে মনের মানুষ নীরে ক্ষীরে।
আপন আপন ঘর
                খোঁজ মন আমার
কেন ঘুরে বেড়াও অন্ধকারে
॥
নীর
‒নদীতে ডুবা বিষম দায়
ডুবলে কত আজব দেখা যায়
সেথা নীর ভাণ্ড
                পূর্ণ ব্রহ্মণ্ড
কাণ্ড দেখে মোর নয়ন ঝরে
॥

শূণ্য দেশে মেঘের উদয়
নীরদ বিন্দু বরিষণ হয়’
সেথায়
                রঙ-বেরঙ ফল
আজব কুদরতি কল ভবের ‘পরে
॥
ইন্দ্র-ডংকা নাই সে রাজ্যে
সহজ মানুষ ফিরছে সহজে
সিরাজ শাঁর চরণে
                ভেবে কয় লালন
(তারে) দেখলে জীবের ধান্দা সারে
॥