৪৪

এমন দিন কি হবে আর
খোদা সেই ক’বে গেল
                রসুল রূপে অবতার

আদমের রুহু সেই
কেতাবে শুনিলাম যেই
নিষ্ঠা যার হ’লরে ভাই
মানুস মু্র্শীদ ক’রলে সার
॥

খোদ সুরতে পয়দা আদম
কিসে জানা যায় সে মরম
আকার নাই তার সুরত কেমন
লোকে বলে তা’ও আবার
॥

আহ্‌মদের নাম লিখিতে
মিম্ নফি তার হয় করিতে
সিরাজ শাঁই কয় লালন তাতে
কিণ্চিৎ নজীর দেখ এবার।