৪৮

কার জন্যে ঘুরিস খ্যাপা
                 দেশ-বিদেশে।
আপন ঘর খুঁজলে রতন
                 পায় অনা’
সে॥
দৌড়াদৌড়ি দিল্লী-লাহোর
আপনার কোলে রয় ঘোর
নীরূপ আলেক শাঁই মোর
আত্মা রূপ সে
॥

যে লীলা ব্রহ্মাণ্ডের উপর
সে লীলে ভাণ্ড মাঝার
ঢাকা যেমন চন্দ্র আকার
মেঘের পাশে
॥

আপনারে আপনি চেনা
সেই বটে উপাসনা
লালন কয় আলেক বেনা
যার হয় দিশে
॥