৪৯
শুদ্ধ প্রেম রসিক বিনে
                কে তারে পায়।
যার নাম আলেক মানুষ
                আলেকে রয়
॥

রসিক রস অনুসারে
নিগূঢ় ভেদে জান্‌তে পারে
রতিতে মতি ঝরে
                মুল খণ্ড হয়॥

নীরে নিরঞ্জন আমার
অর্ধ্ব লীলা ক
’রলেন প্রচার
হ
’লে আপন জন্মের বিচার
                সব জান যায়॥

আপনার জন্মলতা
খোঁজ তার মূলটি কথা
লালন বলে হবে সেথা
                শাঁইর পরিচয়॥