৫০
সদাই সে নিরঞ্জন নীরে ভাসে।
যে জানে সেই নীরের খবর
নীর ঘাটায় সে খুঁজলে পাবে
                                  অনায়াসে॥

বিনা মেঘে নীর বরিষণ
করিতে হয় তার অন্বেষণ
যাতে হ
’ল ডিম্বুর গঠন
থাকিয়া আবিম্ব স্তম্ভবাসে
॥

যেথা নীরের হয় উৎপত্তি
সেই স্থানে জমে শক্তি
মিলন হ
’লে উভয় রতি
বসে তখন নৈরাকারে এসে
॥

নীরে নীরঞ্জন অবতার
নীরেতে সব করে সংহার
সিরাজ শাঁই তাই কয় বারে বারে
দেখ না লালন আপ্ত-তত্ত্বে বসে
॥