বিষয়: মমতাজ আলী খানের গান।
গান সংখ্যা: ৯

শিরোনাম:
এসো বৈশাখ তোমায় আমি করিলাম বরণ

পাঠ ও পাঠভেদ:

এসো বৈশাখ তোমায় আমি করিলাম বরণ
একটি বছর পরে আবার হইলো মিলন
॥

তোমার বাংলা মায়ায় আমের ছায়ায়  
            বিছাইলো শয়ন
একটি বছর পরে আবার হইলো মিলন
॥

বৈশাখ ও বৈশাখ
চৈতালী ফুল ছেড়ে আমি বৈশাখী ফুল দিয়ে
তোমায় নতুন করে করলাম বরণ কতই আশা নিয়ে
যেন নতুন দিনের নতুন খুশী
হয় আমার জীবন
একটি বছর পরে আবার হইলো মিলন
॥

শষ্য শ্যামল ফসল ভরা মাঠে নতুন ধান
তারাও আজি গাইছে সবাই তোমার জয়োগান
।
এসো এসো ডাকছে সবাই এসো হে বৈশাখ
আবার ঈষাণ কোনে পাগলা দেওয়া তোমায় দিলো ডাক

সেই ডাকেতে উদাস হইলো তরুলতা বন
একটি বছর পরে আবার হইলো মিলন
॥

সুর: মমতাজ আলী খান
বিষয়াঙ্গ: বর্ষবরণ
সুরাঙ্গ: ভাটিয়ালি
তাল: দাদরা     
গ্রহস্বর: সা