মতলুব আলী'র গান

                    ৪
           অ আ ক খ লিখ্‌বো,
           লেখাপড়া শিখ্‌বো,
           অবহেলা করবো না ভাই,
           হেলাফেলা করবো না
—
           অবহেলা করবো না॥
           হাস্‌বো খেল্‌বো নাচ্‌বো রে,
           জগৎটাকে দেখ্‌‌‌‌বো রে,
আলোর কুসুম হয়ে ফুট্‌‌বো রে ভাই,
           অন্ধ হয়ে রইবো না
—
            অবহেলা করবো না॥

            মিলেমিশে থাকবো ও-ভাই,
            সবার কথা ভাব্‌বো
—
            সবাই মিলে গাইবো ও-ভাই,
            সবাই কাজে নাব্‌‌‌বো।

            সোনার দেশ গড়বো রে,
            বিপদ-বাধায় লড়বো রে,
আমরা    মায়ের ঋণ শুধ্‌বো রে ভাই
             পিছুটান হট্‌‌বো না
—
            অবহেলা করবো না॥

রচনাকাল: ১৯৭৬
পর্যায়: মাতৃভাষা, ৪।
সুরকার: মতলুব আলী।


গ্রন্থসূত্র: মাতৃভাষা। মতলুব আলী। রূপ প্রকাশন। একুশের বইমেলা-২০০২।