মতলুব আলী'র গান

                    ৬
                বাংলা আমার মাতৃভাষা,
                বাংলা আমার দেশ,
                সুখ-সম্পদ-ভালোবাসা [আমার বাংলাদেশ]
—
                সোনার বাংলাদেশ;
(ভাইরে)     সকল কথার গোড়ায় দেখি,
                একুশে নামের রেশ
—
                অমর একুশ বাংলাদেশের উৎস ও প্রেরণা॥

                ফি-বছরে একুশ আসে, একুশে ফেব্রুয়ারি
(আমরা)     বায়ান্নোর সেই রক্তঝরা দিনকে স্মরণ করি:
                সেদিন ঢাকার রাজপথে, গণতন্ত্রের দাবি,
                উপনিবেশ-শোষক হ'তে, মুক্ত হবার দাবি,
(ভাইরে)     ফাগুনের লাল আগুন সে কি,
                রাঙায় গোটা দেশ!
                সেই আগুনের প্রখর জ্যোতি, পথের নিশানা॥

                একুশ আমার সত্তা ও ভাই, একুশ আমার বেদনা
—
                একুশ আমার জীবন-মরণ, একুশ আমার চেতনা।
                বাংলা হলো রাষ্ট্রভাষা, পেলাম মাটি ফিরে
—
                বিদেশী-ভূত সর্বনাশা, হট্‌লো ধীরে ধীরে;
[ও-সেই]     আলোর মশাল জ্বালিয়ে রাখি
                একুশে আমার বেশ
—
                বাঙালী-বুকের শপথ একুশ, আমার ঠিকানা॥

রচনাকাল: ১৯৭৭
পর্যায়: মাতৃভাষা, ৬।
সুরকার: মতলুব আলী।


গ্রন্থসূত্র: মাতৃভাষা। মতলুব আলী। রূপ প্রকাশন। একুশের বইমেলা-২০০২।