মতলুব আলী'র গান

                    ৮
দিগন্তে ফুটন্ত লাল গোলাপ আকাশ
—
অরুণিমা ইঙ্গিতে মুখর পলাশ॥

প্রান্তরে সবুজের হাতছানি,
অঙ্গনে মুক্ত বিহঙ্গ ডাকে
—
গানে গানে বসন্ত-দিন বারো মাস॥

অন্তরে উজ্জ্বল দিন হাসে,
স্পন্দনে দীপ্ত সংলাপ জাগে
—
প্রাণে প্রাণে শহীদের স্বপ্ন-আভাস॥

রচনাকাল: ১৯৮৩
পর্যায়: মাতৃভাষা, ৯।
সুরকার: মতলুব আলী।


গ্রন্থসূত্র: মাতৃভাষা। মতলুব আলী। রূপ প্রকাশন। একুশের বইমেলা-২০০২।