॥ গীত রত্ন ॥

                 ৫
     ভৈরব ॥ জলদ তেতালা ॥
বিনয়ের বশ যদি হইত যামিনী।
প্রভাত প্রমাদ তবে সহে কি কামিনী॥
         পরশে প্রাতঃ সমীর,
         চঞ্চল অন্তর মোর,
কেমনে রাখিব আর শুন গুণমণি ॥১॥