॥ গীত রত্ন ॥

                     ৯
     ভৈরব ॥ জলদ তেতালা ॥
কেন পিরীতি করলাম!মজিলাম হায়
পিরীতি করিয়া সখি,এ কি হল দায়॥
কহিতে সে সব দুঃখ প্রান বাহিরায়।
মনে করি, না ভুলিব তাহার কথায়॥
দেখিলে তাহার মুখ,দুঃখে হাসি পায়॥১॥