সতীশচন্দ্র চক্রবর্তী'র গান
                         ১

                 মিশ্র ঝিঁঝিট। দাদ্‌রা

 

আহা কি করুণা তোমার, মা ব'লে যে চিনাছি গো।

'মা আমার' বলিবার অধিকার চমৎকার ॥

বিপদ দুখ মাঝারে, প্রলোভন আঁধারে,

কোলে মুখ ঢাকিবার অধিকার চমৎকার ॥

পরাজয় পতনে, অনুতাপ যাতনে,

চরণে কাঁদিবার অধিকার চমৎকার ॥

তোমারি এ আলয়ে, তোমার কাছে কাছে র'য়ে,

বাঁচিবার খাটিবার অধিকার চমৎকার ॥

তোমারি হইবার অধিকার চমৎকার ॥

 

গ্রন্থভুক্তি

১. ব্রহ্মসঙ্গীত স্বরলিপি, তৃতীয় খণ্ড, ১৬ তম গান [সাধারণ ব্রাহ্মসমাজ, (পৌষ ১৩৯৮ বঙ্গাব্দ)]


প্রাসঙ্গিক বিষয়:
গানটি শ্রীপূর্ণেন্দুমোহন গঙ্গোপাধ্যায়-এর সৌজন্যে প্রাপ্ত।
 

গীতিকার: মনোমোহন চক্রবর্তী
 

সুরকার: ননীভূষণ দাশগুপ্ত

স্বরলিপিকার: প্রফুল্লকুমার দাস
 

সঙ্গীত বিষয়ক তথ্যাবলী
রাগ:
মিশ্র ঝিঁঝিট।

তাল: দাদ্‌রা
পর্যায়: ব্রহ্মসঙ্গীত

লয়: ঈষৎ দ্রুত

গ্রহস্বর: সা