১০০৭

অন্তরে প্রেমের দীপ জ্বলে যার।
ত্রিভুবনে নাই তার কোথাও আঁধার
॥
পথের ধূলি তারই চরণ যাচে
আকাশ কথা কয় তাহারি কাছে,
তা'রি তরে খোলা থাকে সকলের ঘর
                সকলের হৃদয়-দুয়ার
॥
কে বলে ভিখারিণী সে
− কে বলে সে ভিখারি।
ভিক্ষা-ঝুলিতে তার বিশ্ব থাকে
−ভগবান তাহার দ্বারী।।
তার রীতি বোঝা যায় না
বুকে যার বহে নিতি পিরিতি-জোয়ার
॥

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র :  
৩. রচনাকাল :
৪. প্রাসঙ্গিক পাঠ : 

 ৫. সুরকার:

৬. স্বরলিপিকার :

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :