১০০৮

অন্ধকারে এসে তুমি অন্ধকারে গেছ চ'লে
তোমার পায়ের রেখা জাগে শূন্য গৃহের অঙ্গন-তলে
॥
           কেন আমায় জাগালে না
           আঘাতে ঘুম ভাঙ্গালে না,
দ'লে কেন গেলে না গো যাবার বেলা চরণ-তলে
॥
কৃষ্ণা তিথির চাঁদের মত এসেছিলে গভীর রাতে,
আলোর পরশ বুলিয়ে দিলে ঘুমন্ত মোর নয়ন-পাতে;
        তাই রজনীগন্ধা সুখে
        চেয়ে আছে উর্ধ্ব মুখে,
ফুলগুলিরে জাগিয়ে গেলে নিঠুর আমায় গেলে ছ'লে
॥
 

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র :  
৩. রচনাকাল :
৪. প্রাসঙ্গিক পাঠ : 

 ৫. সুরকার:

৬. স্বরলিপিকার :

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :