১৮৭৭.
রাগ : বাগেশ্রী, তাল : কাওয়ালি

চাঁদ হেরিছে চাঁদ-মুখ তার সরসীর আরশিতে।
ছুটে তরঙ্গ বাসনা-ভঙ্গ সে অঙ্গ পরশিতে॥
হেরিছে রজনী
− রজনী জাগিয়া
চকোর উতলা চাঁদের লাগিয়া,
কাঁহা পিউ কাঁহা ডাকিছে পাপিয়া
                               কুমুদীরে কাঁদাইতে॥
না জানি সজনী কত সে রজনী কেঁদেছে চকোরী পাপিয়া,
হেরেছে শশীরে সরসী-মুকুরে ভীরু ছায়া-তরু কাঁপিয়া।
কেঁদেছে আকাশে চাঁদের ঘরণী
চির-বিরহিণী রোহিণী ভরণী
অবশ আকাশ বিবশা ধরণী
                                কাঁদানিয়া চাঁদিনীতে॥

ভাবসন্ধান:

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র : গানটির কোনো রেকর্ড পাওয়া যায় নাই।

৩. রচনাকাল : গানটির রচনাকাল সম্পর্কে কিছু জানা যায় না।

৪. প্রাসঙ্গিক পাঠ :  ব্রহ্মমোহন ঠাকুর -রচিত নজরুল সঙ্গীত নির্দেশিকা, ৯৭৭ সংখ্যক গান (নজরুল ইন্সটিটিউট, জ্যৈষ্ঠ ১৪১৬। মে ২০০৯) পৃষ্ঠা: ২৬৫। -গ্রন্থটিতে  গানটি সম্পর্কে একটি বিশেষ তথ্য পাওয়া যায়, তা হল,−−

৫. সুরকার: কাজী নজরুল ইসলাম।

৬. স্বরলিপিকার : নলিনীকান্ত সরকার।

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :  
রাগ: 
বাগেশ্রী।
তাল
: কাওয়ালি।

সুরের অঙ্গ:
পর্যায়:
গ্রহস্বর: ধা।