২০১
    রাগ: তিলং, তাল : ত্রিতাল

অঞ্জলি লহ মোর সঙ্গীতে
প্রদীপ-শিখা সম কাঁপিছে প্রাণ মম
তোমায়, হে সুন্দর, বন্দিতে !  
              সঙ্গীতে সঙ্গীতে
॥
তোমার দেবালয়ে কি সুখে কি জানি
দু'লে দু'লে ওঠে আমার দেহখানি
আরতি
− নৃত্যের ভঙ্গীতে। 
          সঙ্গীতে সঙ্গীতে
॥
পুলকে বিকশিল প্রেমের শতদল
গন্ধে রূপে রসে টলিছে টলমল
তোমার মুখে চাহি আমার বাণী যত
লুটাইয়া পড়ে ঝরা ফুলের মত
তোমার পদতল রঞ্জিতে।
        সঙ্গীতে সঙ্গীতে
॥

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র :

৩. রচনাকাল: গানটির সুনির্দিষ্ট রচনাকাল পাওয়া যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দে এইচএমভি কর্তৃক প্রকাশিত রেকর্ড প্রকাশিত হয়। এই সময় কাজী নজরুল ইসলামের বয়স ছিল ৩৬ বৎসর।

৪. প্রাসঙ্গিক পাঠ: 

৫. সুরকার: কাজী নজরুল ইসলাম

৬. স্বরলিপিকার

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:  

রাগ: তিলং
তাল:

বিশেষ দ্রষ্টব্য: নজরুল স্বরলিপি  ৫ খণ্ড ( হরফ প্রকাশনী, ১লা জানুয়ারি ২০০০ খ্রিষ্টাব্দ)-এ গৃহীত স্বরলিপির সাথে আদ্ধা-কাওয়ালি তাল সম্পর্কে উল্লেখ করা হয়েছে 'কাওয়ালি তাল ত্রিতালের ন্যায় ১৬ মাত্রার তাল। আদ্ধা-কাওয়ালি ৮ মাত্রায় নিবদ্ধ। কবির সুস্থ অবস্থায় প্রকাশিত স্বরলিপি-পুস্তক 'সুরলিপি'র 'পিউ পিউ বোলে পাপিয়া' গানটির স্বরলিপি-ভাগ দ্রষ্টব্য।'  সুর-লিপি (নজরুল ইন্সটিটিউট, অক্টোবর ২০০৫) 'তে 'পিউ পিউ বোলে পাপিয়া' গানটি 'আদ্ধা-কাওয়ালি' তালে নিবদ্ধ এবং তা ৮-মাত্রায় নিবদ্ধ।  নজরুল স্বরলিপি  ৫ খণ্ড ( হরফ প্রকাশনী, ১লা জানুয়ারি ২০০০ খ্রিষ্টাব্দ)-এ গৃহীত গানটিও ৮মাত্রায় নিবদ্ধ। নজরুল-সঙ্গীত স্বরলিপি সপ্তম খণ্ড (নজরুল ইনস্টিটিউট, মার্চ ১৯৯৭ খ্রিষ্টাব্দ)-এ গৃহীত গানটির স্বরলিপিটি ত্রিতালে নিবদ্ধ। কিন্তু শ্রেষ্ঠ নজরুল স্বরলিপি [হরফ প্রকাশনী, ২০১১] ও সুনির্বাচিত নজরুল গীতির স্বরলিপি, প্রথম খণ্ডে ( অক্টোবর ১৯৭৫) গানটি নিবদ্ধ ১৬ মাত্রার আদ্ধা-কাওয়ালি।

গ্রহস্বর: