২৩৪১
ভারত আজিও ভোলেনি বিরাট মহাভারতের ধ্যান।
দেশ হারায়েছে
−হারয়নি তা'র আত্মা ভগবান॥
তাহার ক্ষাত্রশক্তি গিয়াছে
প্রেম ও ভক্তি আজও বেঁচে আছে,
আজিও পরম ধৈর্য ও বিশ্বাসে
−
তার আশা-দীপ জ্বালিয়া রেখেছে সেই ভাগবত জ্ঞান॥
দেহর জীর্ণ পিঞ্জরে তার প্রাণ কাঁদে নিরাশায়,
'সম্ভবামি যুগে যুগে' বাণী ভুলিতে পারে না হায়!
সেই আশ্বাসে আজ নব অনুরাগে
পাষাণ ভারতে বিরাট চেতনা জাগে,
জেগেছে সুপ্ত-সিংহ, এসেছে দিব্য অসি-কৃপাণ
॥

 

শ্রবণ নমুনা
        

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র:

৩. রচনাকাল:

৪. প্রাসঙ্গিক পাঠ: 
                  
                      
৫. সুরকার: ।

৬. স্বরলিপিকার:

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: