৪৬৬. তাল: কাহার্‌বা
মদির আঁখির সুধায় সাকি         ডুবাও আমার এ তনু মন
আজিকে তোমায় ও আমায়       বেদনার বাসর জাগরণ।
মদালস ও আঁখি তব,              সাকি, দিল দোলা প্রাণে
॥
বাদল-ছাওয়া এ গুল্-বাগিচায়     বুলবুল কাঁদে গজল গানে॥
গোলাবী গুলের নেশা                ছিল মোর ফুলেল্ ফাগুনে।
শুকায়ে গিয়াছে ফুলবন,             নাই গোলাব গুলিস্তানে
॥
শুনি, সাকি তোমার কাছে           ব্যথা-ভোলার দারু আছে—
হিয়া কোন্ অমিয়া যাচে             জান তুমি, খোদা জানে॥
দুখের পশরা লয়ে                    বিফল কাঁদিয়া বৃথা (সাকি)।
সকলি গিয়াছে যখন                 যাক ঈমান শারাব পানে
॥