৫২৯.
রাগ: ভৈরবী, তাল: দাদ্‌রা

    আঁখি তোল আঁখি তোল না,
    দানো করুণা, ওগো অরুণা,
   মেলি, নয়ন জীর্ণ কানন কর তরুণা
॥
   আঁখি যে তোমার বনের পাখি−
   ঘুম যে ভাঙায় আঁধারে ডাকি’,
   আলোর-সাগর জাগাও বরুণা’
॥

তব  আনত আঁখির পাতার কোলে
       তরুণ আলোর মুকুল দোলে।
       রঙের কুমার দুয়ারে জাগে,
       তোমার আঁখির প্রসাদ মাগে,
       পাণ্ডুর ভোর হোক তরুণারুণা
॥

১. প্রকাশ ও গ্রন্থভুক্তি:

২. রেকর্ড সূত্র: ।

৩. রচনাকাল:
৪. প্রাসঙ্গিক পাঠ: 

 ৫. সুরকার:

৬. স্বরলিপিকার:

৭. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: