আমার্না চিঠিপত্র
মিশরের ফারাওদের সাথে অন্যান্য রাজ্য ও ভাসাল রাজাদের চিঠিপত্রের সংগ্রহ।
এগুলো খ্রিষ্টপূর্ব ১৪শ শতাব্দীর মাঝামাঝি (প্রায় ১৩৫০–১৩৩০
খ্রিষ্টপূর্বাব্দ ) সময়কালের, মিশরের ১৮তম বংশের -এর ফারাও আমেনহোটেপ
তৃতীয় এবং তাঁর পুত্র আখেনাতেন-এর রাজত্বকালে লেখা।
১৮৮৭ খ্রিষ্টাব্দে মিশরের তেল এল-আমার্না নামক স্থানে (আখেনাতেনের রাজধানী আখেতাতেন)-এ খননকার্যের সময় পাওয়া যায়। মোট ৩৮২টি কাদামাটির ট্যাবলেট এবং কিছু
ভগ্নাংশ পাওয়া গেছে । এর ভিতরে ছিল প্রায় ৩৫০টি চিঠি।
তবে এগুলো মিশরীয় ভাষায় লেখা
নয় । এগুলো লেখা হয়েছিল মেসোপটেমিয়ায়
প্রচলিত কীলক লিপিতে। আর
ভাষা ছিল কানানাইট-আক্কাদিয়ান মিশ্রিত ভাষায়। ট্যাবলেটগুলো ছোট, আয়তাকার কাদামাটির টুকরো, যাতে ওয়েজ-শেপড (wedge-shaped) অক্ষর খোদাই করা।
এগুলো ছিল মূলত কূটনৈতিক চিঠিপত্র। ব্যাবিলোনিয়া, অ্যাসিরিয়া, হিটাইট, মিতান্নি, সাইপ্রাস ইত্যাদি রাজাদের চিঠি — যেখানে উপহার বিনিময়, রাজকন্যাদের বিয়ে, বাণিজ্য, এবং সম্মানের কথা বলা হয়েছে। তারা ফারাওকে "ভাই" বলে সম্বোধন করতেন।
রাজা রা কানান, লেবানন, সিরিয়া-প্যালেস্টাইনের ছোট রাজা বা মেয়ররা ফারাওকে
সাহায্যের লিখতেন। তাঁরা লিখেছিলেন-
"হাবিরু" নামক একদল লোক দেশ দখল করছে । বিদ্রোহ এবং
দস্যুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য মিশরীয় সেনা পাঠানোর অনুরোধ করতেন।
এছাড়া কিছু ট্যাবলেটে পৌরাণিক গল্প , এপিক, স্কুল
পাঠ্য ছিল।
বর্তমান এই
ট্যাবলেটগুলো বিভিন্ন মিউজিয়ামে ছড়িয়ে আছে। অধিকাংশ যে সকল জাদুঘরে রয়েছ, তা হলো-
British Museum (লন্ডন)
Egyptian Museum (কায়রো)
Vorderasiatisches Museum
(বার্লিন)
Metropolitan Museum of Art
(নিউ ইয়র্ক)