অক্ষ্ [ওক্‌‌খ্]
সংস্কৃত ক্রিয়ামূল। এর ভাবগত অর্থ হলো–  ছড়িয়ে পড়া, ব্যাপা। এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি হয়, তার ভিতরে যে সকল শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়– তার তালিকা দেওয়া হলো।

                      
√অক্ষ্ (ছড়িয়ে পড়া) + অ (অচ্)=অক্ষ
 
                    
√অক্ষ্ (ছড়িয়ে পড়া) + অক (ণ্বুল)=অক্ষক
                     
√অক্ষ্ (ছড়িয়ে পড়া) + ই (ই)=অক্ষি
                     
√অক্ষ্ (ছড়িয়ে পড়া) +অনীয় (অনীয়রঃ) =অক্ষণীয়