অঙ্গ্
সংস্কৃত √অঙ্গ>বাংলা √অঙ্গ।
সংস্কৃত ক্রিয়ামূল। একাধিক ভাবগত অর্থে এই ক্রিয়ামূল ব্যবহৃত হয়। যেমন
−

১. ভাবগত অর্থ − গমন করা, চিহ্নিত কেআ।

এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন পদ বাংলাতে ব্যবহৃত হয়ে থাকে, কিন্তু ক্রিয়াপদের কোন ব্যবহার দেখা যায় না।
    √অঙ্গ্ (চিহ্নিত করা) +অ (অ) =অঙ্গ।

    √অঙ্গ্ (গমন করা) +অ (অচ্) =অঙ্গ।
    √অঙ্গ্ (গমন করা) +অন্ (ল্যুট) =অঙ্গন।
    
√অঙ্গ্ (গমন করা) + উল্ =অঙ্গুল।

২. ভাবগত অর্থ:  পাওয়া।

এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন বিশেষ্য পদ বাংলাতে ব্যবহৃত হয়ে থাকে, কিন্তু ক্রিয়াপদের কোন ব্যবহার দেখা যায় না।
              
√অঙ্গ্ (পাওয়া) + আর (আরন) =অঙ্গার (কয়লা)।

 

উল্লেখ্য এই ধাতুর বিকল্প বানান √অন্‌গ্ (√অঙ্গ্>√অন্‌গ্)। এই কারণে অভিধান বিশেষে √অঙ্গ-এর পরিবর্তে √অন্‌গ্ ব্যবহৃত হতে দেখা যায়।