বিধ্
সংস্কৃত ক্রিয়ামূল এর ভাবগত অর্থ হলো- ছিদ্রকরণ, বেধন। এই ক্রিয়ামূল-এর সাথে বিভিন্ন প্রত্যয় যুক্ত হয়ে বিভিন্ন পদ গঠন করে। নিচে এই সকল প্রত্যয় এবং পদের তালিকা দেওয়া হলো—
                        
√বিধ্ (বেধন) + অ (অ) =বিধ
                         √বিধ্ (বেধন) + অ (অঙ) + আ (টাপ্)=বিধা
                        
√বিধ্ (বেধন) + অ (অচ্) =বিধ
                        
√বিধ্ (বেধন) + অ (ঘঞ)=বেধ
                         √বিধ্ (বেধন) + অ (ঘঞার্থে ক)=বিধ
                        
√বিধ্ (বেধন) + অক (ণক, ণ্বুল) =বেধক
                        
√বিধ্ (বেধন) + অন্ (অনট, ল্যুট) =বেধন
                        
√বিধ্ (বেধন) + ইন (ইনি)=বেধী
                         √বিধ্ (বেধন) + য (ণ্যৎ)=বেধ্য
এই ক্রিয়ামূল থেকে উৎপন্ন ণিজন্ত ক্রিয়ামূল
√বেধি {√বিধ্ (বেধন) +ই (ণিচ)}।