বহ্
সংস্কৃত ক্রিয়ামূল । এর ভাবগত অর্থ হলো–  বহন করা, বহিয়া যাওয়া। এই ক্রিয়ামূলের সাথে যে সকল প্রত্যয় যুক্ত হয়ে নতুন পদ তৈরি হয়, তার ভিতরে যে সকল শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়-  তার তালিকা দেওয়া হলো।
বি- √ বহ্ (বহন করা) + অ (অঙ)=বিবাহ।
নির্-
√ বহ্ (বহন করা) + অক (ণ্বুল)নির্বাহক
√ বহ্ (বহন করা) + উ=বধূ।
√ বহ্ (বহন করা) + অন্ (ল্যুট)=বহন।
এই ধাতু থেকে উৎপন্ন ণিজন্ত পদ হলো- √ বাহি {√ বাহি { √ বহ (বহন করা) + ই (ণিচ)}। [দেখুন: বাহি।]
এই ধাতু থেকে উৎপন্ন তদ্ভব সাধিত ধাতুগুলো হলো-
√ উপা, √ উবা, [দেখুন : উপা, উবা।

২. সংস্কৃত
√ ৱহ্‌> বাংলা √ বহ্ ।
 ক্রিয়ামূল । এর ভাবগত অর্থ হলো- বহন করা। এই ধাতু থেকে উৎপন্ন সকর্মক ক্রিয়া বাংলা ভাষার সাধু রীতিতে  ব্যবহৃত হয়। এর গণ পরিচিত: গণ- ক-আদি গণ

নিচে এই ধাতুজাত ক্রিয়াপদের তালিকা নিচে তুলে ধরা হলো।
সাধু রূপ 
কালের নাম নাম পুরুষ মধ্যম উত্তম
সাধারণ
(সে)
সম্ভ্রমাত্মক
(তিনি)
সম্ভ্রমাত্মক
(আপনি)
সাধারণ
(তুমি)
তুচ্ছ
(তুই)
আমি
বর্তমান সাধারণ বহে বহেন বহেন বহ বহিস বহি
ঘটমান বহিতেছে বহিতেছেন বহিতেছেন বহিতেছ বহিতেছিস বহিতেছি
পুরাঘটিত বহিয়াছে বহিয়াছেন বহিয়াছেন বহিয়াছ বহিয়াছিস বহিয়াছি
অনুজ্ঞা বহুক বহুন বহুন বহ ব  
অতীত সাধারণ বহিল বহিলেন বহিলেন বহিলে বহিলি বহিলাম
নিত্যবৃত্ত বহিত বহিতেন বহিতেন বহিতে বহিতিস বহিতাম
ঘটমান বহিতেছিল বহিতেছিলেন বহিতেছিলেন বহিতেছিলে বহিতেছিলি বহিতেছিলাম
পুরাঘটিত বহিয়াছিল বহিয়াছিলেন বহিয়াছিলেন বহিয়াছিলে বহিয়াছিলি বহিয়াছিলাম
ভবিষ্যৎ সাধারণ বহিবে বহিবেন বহিবেন বহিবে বহিবি বহিব
ঘটমান বহিতে থাকিবে বহিতে থাকিবেন বহিতে থাকিবেন বহিতে থাকিবে বহিতে থাকিবি বহিতে থাকিব
পুরাঘটিত বহিয়া থাকিবে বহিয়া থাকিবেন বহিয়া থাকিবেন বহিয়া থাকিবে বহিয়া থাকিবি বহিয়া থাকিব
অনুজ্ঞা বহিবে বহিবেন বহিবেন বহিও, বহিয়ো বহিস  

অসমাপিকা ক্রিয়া :          সাধু রীতি : বহিতে, বহিলে, বহিয়া।